শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

চলতি মাসেই জাঁকিয়ে পড়বে শীত, আভাস দিল হাওয়া অফিস

কলকাতা: দীপাবলির আগেই শীত অনুভুত হলেও, মাঝ নভেম্বরের আগে জাঁকিয়ে ঠাণ্ডা অনুভূত নাও হতে পারে। সংগঠিত ঘূর্ণাবর্ত বাংলায় শীতের প্রবেশের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে, বেলা বাড়লে অস্বস্তি থাকবে। হাল্কা শীতের আমেজ থাকবে রাত ও সকালের দিকে। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে এক দু ডিগ্রি করে বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রার পারদ কমার বদলে উল্টে বেড়ে গিয়েছে। হালকা গরম ফিরে এসেছে সাময়িকভাবে। আবহাওয়াবিদরা জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও চড়তে পারে। বাড়তে পারে গরম।

বাংলার উত্তরে এবং দক্ষিণে বর্তমান বৃষ্টির কোন পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়াবিদরা। তবে মেঘলা আবহাওয়া থাকার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। প্রায় ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

বৃহস্পতি, শুক্র এবং রবিবার পর পর পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর ফলে জম্মু কাশ্মীর, লাদাখ ও মোজাফফরপুর শনি ও রবিবার ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এই তুষারপাতের ফলে শীতল হাওয়া এলে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে ৯১ শতাংশের মতো।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *