শিরোনাম
শুক্র. ফেব্রু ১৩, ২০২৬

কোভিডে দেশে আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ২১৩৯, সুস্থ ১৬০৪

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোভিডের ২৫৪ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৬টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৭৬৮ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২ জন। মোট শনাক্ত ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন। মোট মারা গেছেন ৬২১৫ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *