শিরোনাম
মঙ্গল. ফেব্রু ১০, ২০২৬

আগামী ৭ ডিসেম্বর থেকে পুরোদমে সচল হচ্ছে কলকাতা হাইকোর্ট

আগামী ৭ ডিসেম্বর থেকে পুরোদমে শুরু হতে চলেছে কলকাতা হাইকোর্টের স্বাভাবিক নিয়মে কাজকর্ম। তবে জারি থাকছে বেশকিছু করোনা বিধিনিষেধ। হাইকোর্ট প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে হাইকোর্টের নিয়মিত সবকটি ডিভিশন বেঞ্চ ও সিঙ্গেল বেঞ্চে মামলার শুনানি হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত।

তবে অনলাইনের মাধ্যমে সকাল ন’টার মধ্যে আদালতের উল্লেখ পর্ব সারতে হবে আইনজীবীদের। মামলার শুনানি চলাকালীন এজলাসের মধ্যে ও আদালতের করিডোরে ভিড় করা যাবে না। প্রত্যেককে দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়াও সকলে একসঙ্গে এজলাসে উপস্থিত থাকতে পারবেন না। মামলা পিছু একের পর এক আইনজীবী এজলাসে থাকতে পারবেন। এই বিধিনিষেধ না মানলে যদি কোনও বিচারপতি প্রয়োজন মনে করেন তবে বিচার প্রক্রিয়া বন্ধ করে দিতে পারেন বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রশাসনের তরফে।

হাইকোর্ট প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ঘর গুলিতে ৪০ জনের বেশি একসঙ্গে থাকা যাবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রয়োজনে শুধুমাত্র জরুরী কাজ করা যাবে।

কোনরকম বৈঠক বা আড্ডা দিতে হবে আইনজীবিদের নিজ নিজ অবস্থায় সেরেস্থায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্টের মূল ভবনের দুটি গেট দিয়ে এবং সেন্টেনারি বিল্ডিংয়ের নির্দিষ্ট একটি গেট দিয়ে আইনজীবি, আদালত কর্মী ও বিচার প্রার্থীদের যাতায়াত করতে দেওয়া হবে। রাজ্যের অন্যান্য জায়গায় থেকে আসা আইনজীবিদের নির্দিষ্ট সময়ের আগে নাম এবং ইমেইল নথিভুক্ত করতে বলা হয়েছে হাইকোর্ট প্রশাসনের তরফে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *