পশ্চিমবঙ্গ শাখার নৌসেনা প্রধান হলেন কমোডর রিতুরাজ সাহু। পাশাপাশি আইএনএস নেতাজি সুভাষের কমান্ডিং অফিসারও করা হল তাঁকে। আগামীকাল থেকেই দায়িত্ব সামলাবেন তিনি। এতদিন এই পদে ছিলেন কমোডর সুপ্রভ দে। এদিন তাঁর বিদায় অনুষ্ঠান ছিল।
পয়লা জুলাই, ১৯৯০ সালে ভারতীয় নৌসেনার সঙ্গে যুক্ত হয়েছিলেন কমোডর রিতুরাজ সাহু। ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ (ওয়েলিংটন, নীলগিরি), কলেজ অফ এয়ার ওয়ারফেয়ার (সেকেন্দরাবাদ) এবং বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজে পড়াশোনা করেছেন তিনি। একসময়ে আইএনএস বিরাটের কমান্ডার-ইন-সেকেন্ড পদে ছিলেন রিতুরাজ সাহু। তারপর ওডিশার আইএনএস চিল্কার কমান্ডিং অফিসার পদের দায়িত্বও সামলেছেন তিনি।

