শিরোনাম
মঙ্গল. ফেব্রু ১৭, ২০২৬

বাংলাদেশ: টিকা নিলেন ৩১১৬০ জন, পার্শ্বপ্রতিক্রিয়ায় ২১

দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এরমধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ২১ জনের। রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়।

রবিবার দেশজুড়ে শুরু হওয়া করোনা ভাইরাসের গণ টিকাদান। প্রথম দিন টিকা নেন বেশ কয়েকজন মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি।

বাংলাদেশে ভারতের সেরাম ইনিস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। সবাইকে নিতে হবে দুই ডোজ করে টিকা।

টিকা নিতে আগ্রহী সবাইকে সুরক্ষা প্ল্যাটফর্মে ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। যারা ওয়েবসাইটে গিয়ে বা স্মার্টফোনের মাধ্যমে নিবন্থন করতে পারবেন না, তারা কেন্দ্রে গিয়েও তা করতে পারবেন বলে এরআগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *