শুভ্রদীপ চক্রবর্তী: শতাধিক পদে আসাম রাইফেলে গ্রুপ সি কর্মী নিয়োগ হবে। ভারতের যেকোনো জায়গায় থেকে করা যাবে আবেদন। আবেদনের শেষ তারিখ ১ মার্চ। মোট শূন্যপদ রয়েছে ১৩৪ টি। পদের নাম, জেনারেশন ডিউটি, ক্লার্ক, রাইফেলম্যান লাইনম্যান ফিল্ড (এলএমএন), ওয়ারেন্ট অফিসার রেডিও মেকানিক, রাইফেলম্যান আর্মুরার, রাইফেলম্যান ইলেক্ট্রিশিয়ান মেকানিক ভেহিকেল (ইএমভি), রাইফেলম্যান ইলেক্ট্রিশিয়ান, রাইফেলম্যান প্লাম্বার, ওয়ারেন্ট অফিসার ফার্মাসিস্ট, হাভিলদার এক্স-রে সহকারী, রাইফেলম্যান মহিলা পরিচারক, রাইফেলম্যান কুক, & বুট মেরামতকারী (ইবিআর), রাইফেলম্যান সাফাই, রাইফেলম্যান ওয়াশারম্যান। আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা, গ্রাজুয়েশন সহ বিভিন্ন যোগ্যতায় করা যাবে আবেদন। বেতন: প্রতি মাসে ১৮, ০০০ থেকে ৬৯, ১০০ টাকা। সঙ্গে সমস্ত কেন্দ্রীয় সরকারের ভাতা।
আবেদন করার জন্য www.assamrifles.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানা: ডিরেক্টরেট জেনারেল, আসাম রাইফেল(রিক্রুটমেন্ট ব্রাঞ্চ) লাইটকোর, শিলং, মেঘালয়া-৭৯৩০১০। আবেদন বিষয়ে বিষদে জানার জন্য উপরোক্ত ওয়েবসাইটে লগ ইন করুন।

