শিরোনাম
সোম. ফেব্রু ১৬, ২০২৬

পশ্চিমবঙ্গ পুলিশে ফের নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে টেলিকমিউনিকেশন বিভাগে চাকরি

শুভ্রদীপ চক্রবর্তী: কনস্টেবল, সাব-ইন্সপেক্টরের পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ পুলিশ। নিয়োগ হবে টেলিকমিউনিকেশন বিভাগে। রয়েছে হাজারের বেশি শূন্যপদ। উচ্চমাধ্যমিক পাশ করলে করতে পারবেন আবেদন। রাজ্যের যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই এই পদে আবেদন যোগ্য।

পদের নাম ওয়্যারলেস অপারেটর, মোট শূন্যপদ ১২৫১ টি। যেখানে পুরুষদের জন্য ১১২৬ টি এবং মহিলাদের জন্য ১২৫ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা লাগবে: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ। উচ্চমাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথ এই দুটি বিষয় থাকা আবশ্যিক।

আবেদন করার জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযাই বয়সে ছাড় পাবেন।


বেতনক্রম: সরকার নির্ধারিত নিয়ম অনুযাই।

আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in এ লগ ইন করে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২২ মার্চ, ২০২১।

নিয়োগ করা হবে চার ধাপে। প্রথম প্রিলিমিনারি পরীক্ষা, দ্বিতীয় শারীরিক মাপযোগ (PMT), তৃতীয় শারীরিক যোগ্যতা (PET) এবং চতুর্থ ফাইনাল পরীক্ষা ও ইন্টারভিউ।

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে ২৭৫ টাকা। SC/ST প্রার্থীদের জন্য ২৫ টাকা।

বিশদে জানতে উপরোক্ত ওয়েবসাইটে ভিসিট করুন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *