শিরোনাম
সোম. ফেব্রু ২৩, ২০২৬

জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে জাতি প্রস্তুত

মহান মাতৃভাষা দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানো শেষে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে শহীদ মিনার। এই দিবসটি সুষ্ঠুভাবে পালনে কেন্দ্রীয় শহীদ মিনারে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরইমধ্যে শহীদ মিনার ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। রং করা হয়েছে মূল বেদিসহ সংলগ্ন এলাকা। রাস্তার পাশের দেওয়ালে শোভা পাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে লেখা গান, কবিতা ও স্লোগান।

কোনো সড়ক দিয়ে প্রবেশ করা যাবে আর কোন সড়ক দিয়ে বাহির হওয়া যাবে আর কোনো কোনো সড়ক বন্ধ থাকবে, তার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ নির্দেশনা দিয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনার ও তার আশেপাশের এলাকা কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে রেখেছে র‌্যাব-পুলিশ। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঢাকাসহ সারাদেশে র‌্যাবের পক্ষ থেকে ব্যাপকভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোথাও কোনো নাশকতার খবর নেই। তবে নাশকতার আশঙ্কা না থাকলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যান্য বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে ঢাকা ও বিভাগীয় শহর এবং জেলা শহরসহ গুরুত্বপূর্ণ স্থানে যেকোনো বিশৃঙ্খলা ও অপতৎপতা এড়াতে ছদ্মবেশে ও সাদা পেশাকে র‌্যাব সদস্যদের নজরদারি থাকবে। সেই সঙ্গে যে কোনো অবস্থায় জরুরি মুভমেন্টের জন্য প্রস্তুত রয়েছে হেলিকপ্টার।’

র‍্যাব ডিজি বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে মহান শহীদ দিবস পালিত হচ্ছে। শহিদ মিনার এলাকায় আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা ও যে কোনো সন্ত্রাসী কার্যক্রম এড়াতে র‌্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে এ বছর সংগঠন ও প্রতিষ্ঠান পর্যায়ে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ২ জন একসঙ্গে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সবাইকে অবশ্যই যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পলাশী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত রাস্তায় ৩ ফুট পর পর চিহ্ন থাকবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *