শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

সিনেমায় অভিনয় করবেন মাইলসের শাফিন আহমেদ

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’। দলটির অন্যতম সদস্য শাফিন আহমেদ। তার কণ্ঠেই নব্বই দশকের এই ব্যান্ড উপহার দিয়েছে বহু কালজয়ী গান। কণ্ঠ দেয়ার পাশাপাশি তিনি একাধারে গীতিকার ও সুরকারও।

এবার নতুন পরিচয় যোগ হতে চলেছে তার নামের পাশে। অভিনয়ে আসছেন তিনি। ‘রহস্য ঘেরা শহর’ নামে একটি কিশোর থ্রিলার গল্পে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন তারেক মুহাম্মদ খান। সিনেমাটিতে

গতকাল ২৮ ফেব্রুয়ারি চুক্তিবদ্ধ হয়েছেন শাফিন আহমেদ।

চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে শাফিন আহমেদ বলেন, ‘একটু নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে চাইছি। অনেকদিন ধরেই পরিচালকের সঙ্গে আলোচনা চলছিলো। অবশেষে আমরা এক হলাম।’

সিনেমায় একজন রহস্য মানব হিসেবে শাফিন আহমেদের দেখা মিলবে।

পরিচালক জানান, আগামী ১১ মার্চ থেকে শুটিং শুরু হবে ‘রহস্য ঘেরা শহর’ সিনেমার। এটি মুক্তি দেওয়া হবে আসন্ন ঈদে।

পরিচালনার পাশাপশি সিনেমার গল্প ও চিত্রনাট্যও লিখেছেন তারিক মুহাম্মদ হাসান।

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শহিদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, ডা. এজাজ ও সুমন পাটোয়ারি। আরো আছেন সামিন, মানিক ও সপ্তর্শীসহ অনেকেই।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *