শিরোনাম
বৃহঃ. ফেব্রু ১৯, ২০২৬

শিলিগুড়িতে শুরু হল দু’দিনব্যাপি ‌উত্তরবঙ্গ লিটল ম্যাগাজিন মেলা‌

কাকলি, শিলিগুড়ি:- শিলিগুড়িতে শুরু হল দু’দিনব্যাপি ‌উত্তরবঙ্গ লিটল ম্যাগাজিন মেলা‌। ‌উত্তরবঙ্গ সাহিত্য আকাদেমির উদ্যোগে এই মেলার শুরু হল। শনিবার । শহরের ওয়াইএমএ ময়দানে প্রথম বর্ষের মেলা শেষ হবে রবিবার । উত্তরবঙ্গের ৮ জেলা থেকে অজস্র লিটল ম্যাগাজিন প্রকাশিত হয়, তাদের এক ছাতার তলে নিয়ে আসাই এই মেলার লক্ষ্য।

উল্লেখ্য, এই ছোট পত্রিকাদের হাত ধরেই উত্তরের সাহিত্যচর্চা এগিয়ে চলেছে। তৈরি হচ্ছে নতুন কবি লেখক। কিন্তু উত্তরবঙ্গে সেভাবে লিটল ম্যাগাজিন নিয়ে কোনও মেলা সংগঠিত হয়নি এতকাল। প্রায় এক দশক আগে সরকারি উদ্যোগে একবার মেলা হয়েছিল। তারপর আর চেষ্টা করা হয়নি। এবার তাই উত্তরবঙ্গে তরুণ কবি, লেখক ও সম্পাদকরা নিজেদের উদ্যোগেই এই মেলার আয়োজন করেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *