শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

বাইতুল মোকাররমে সংঘর্ষের দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে: সাইফুল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ‘বাইতুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদকারী ইসলামী দল ও মুসল্লিদের হতাহতের ঘটনা মুক্তিযুদ্ধের গৌরবকে কালিমালিপ্ত করেছে।’

শনিবার (২৭ মার্চ) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ঢাকার বাইতুল মোকাররমে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে পুলিশ যুক্ত হয়ে যে সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তার দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জনগণকে অবরোধ করে গতকাল সরকার যেভাবে বিরোধীদের সকল কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে ২৬ মার্চ পার করেছে তা মহান স্বাধীনতা সংগ্রামকে কলঙ্কিত করেছে।

এক নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি করে যেভাবে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে তা অবিশ্বাস্য ও অকল্পনীয়। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার এই ধরনের আচরণ করতে পারে না।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *