শিরোনাম
মঙ্গল. মার্চ ১০, ২০২৬

হেফাজতের ডাকা হরতাল, জামায়াত-শিবিরের ২’শ জনের নামে মামলা

হেফাজতের ডাকা হরতালে সিলেটে তাণ্ডবের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জামায়াত-শিবিরের ২ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গতকাল রবিবার (২৮ মার্চ) রাতে মহানগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৯ মার্চ) বিকেলে ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।

পুলিশ জানায়, গত শনিবার ও রবিবার সিলেটের নয়াসড়ক ও কোর্টপয়েন্ট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় জামায়াত-শিবিরের ১৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন শ্রমিক থাকায় তাদেরকে ছেড়ে দেয় পুলিশ। আর বাকি ১৬ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ওসি বলেন, রবিবার রাতে পুলিশ বাদী হয়ে ওই ১৬ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করে। এছাড়া অজ্ঞাত আরও দেড় থেকে দুইশো জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার (২৮ মার্চ) ভোর ৬টা থেকে হরতালের সমর্থনে সিলেট নগরের কোর্টপয়েন্টে অবস্থান নেয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এরপর সকাল ১১টায় কোর্টপয়েন্ট ত্যাগ করে হেফাজতের নেতাকর্মীরা। বেলা সাড়ে ১২টায় সেখানে জড়ো হয়ে হরতালবিরোধী মিছিল সমাবেশ করছিলো জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ওই এলাকায় তাণ্ডব চালায়। ধাওয়া পাল্টা-ধাওয়ার একপর্যায়ে শিবিরের ২ কর্মীকে আটক করে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *