শিরোনাম
বুধ. মার্চ ১৮, ২০২৬

২৬ সহকারী পরিচালক নেবে বাংলাদেশ ব্যাংক

লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নবম গ্রেডে ‘সহকারী পরিচালক (পরিসংখ্যান)’ পদে ২৬ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তবে পদ কমবেশি হতে পারে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ এপ্রিল।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: ২২,০০০- ৫৩,০৬০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *