শিরোনাম
বুধ. ফেব্রু ১১, ২০২৬

পশ্চিমবঙ্গে নিজ নিজ আসনে যেসব নায়ক-নায়িকা জিতলেন

রূপালি পর্দা ছেড়ে তারা নেমে এসেছিলেন খেটে খাওয়া মানুষের দরজায়। তারকা ইমেজকে সঙ্গী করে সব মানুষের কাছে ভোট প্রার্থনা করেছিলেন। পশ্চিমবঙ্গে নিজ নিজ আসনের আপামর জনতা তাদেরকে হতাশ করেননি। তাই তৃণমূল কংগ্রেস থেকে বিধানসভা নির্বাচনে জয়ের মালা গলায় উঠেছে নায়ক সোহম চক্রবর্তী, অভিনেত্রী লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী, কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিক, মনোজ তেওয়ারি, সারেগামাপা খ্যাত গায়িকা অদিতি মুন্সী, অভিনেত্রী জুন মালিয়া, ইন্দ্রানীল সেন, চিরঞ্জিৎ চক্রবর্তীর। এর বাইরে বিজেপি থেকে অগ্নিমিত্রা পাল ও হিরণ চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষে ২৫ জন তারকা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে জিতলেন ১১ জন। জয়ীদের মধ্যে বেশির ভাগই তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে হেরে গেছেন ১৪ জন। তাদের বেশির ভাগই বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *