স্কটল্যান্ডের সংসদে বাঙালি ও বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো এমএসপি (মেম্বার অব স্কটিশ পার্লামেন্ট) নির্বাচিত হয়েছেন ফয়সল হোসেন চৌধুরী। স্কটিশ লেবার পার্টি থেকে লোদিয়ান এলাকার এমএসপি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশী, যিনি স্কটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হলেন।
বৃহস্পতিবার (৬ মে) স্কটিশ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কোভিড নীতিমালার কারণে এবারের ভোট গণনা শুরু হয় পরদিন শুক্রবার সকাল ৯টায়। শনিবার রাতে গণনা সম্পন্ন হলে, রাতে ফলাফল ঘোষণা দেন রিটানিং অফিসার। তার জয়ের থবরে স্কটিশ বাংলাদেশি কমিউনিটিতে চলছে আনন্দের জোয়ার। স্কটল্যান্ডের সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায়। স্কটল্যান্ডের শক্তিশালী রাজনৈতিক দল স্কটিশ লেবার পার্টি থেকে নির্বাচিত হন তিনি। ফয়লের বাড়ি হবিগঞ্জে। তিনি একজন সফল ব্যবসায়ী।
এর আগে লেবার পার্টি থেকে ২০১৭ সালে অনুষ্ঠেয় ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট নির্বাচনে এডিনবরা সাউথওয়েস্ট আসনে লড়াই করেন ফয়সল চৌধুরী। এছাড়া ২০১৪ সালে স্কটিশ রেফারেন্ডাম চলাকালীন ‘বাংলাদেশিজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন’ এর সমন্বয়কারী ছিলেন তিনি। বিভিন্ন সংখ্যালঘু কমিউনিটির মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য ২০০৪ সালে ব্রিটেনের রানি কর্তৃক ‘এমবিই’ খেতাবে ভূষিত হন তিনি।

