শিরোনাম
রবি. ফেব্রু ১৫, ২০২৬

অসমের মুখ্যমন্ত্রী হয়েই রবি ঠাকুরের ছবি ও কথা টুইট করলেন হিমন্ত বিশ্ব শর্মা

প্রত্যাশা অনুযায়ীই অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানোর প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি। এরপরে আজ গুয়াহাটিতে বিধানসভার বৈঠকে শর্মার নাম প্রস্তাব করেন বিদায়ী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, তাতে সম্মতি দেন বিধায়করা। মুখ্যমন্ত্রী হয়ে উদ্ধৃতি সহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোস্ট করলেন টুইটারে।

এই নিয়ে টানা দু’বার অসমে ক্ষমতা দখল করল বিজেপি। এদিকে কংগ্রেস ছেড়ে বিজেপিতে ছ’ বছর আগে যোগ দিয়েছেন শর্মা। উত্তর-পূর্বের এই রাজ্য বিজেপির হাতে আসায় তাঁর বড় অবদান বলে মনে করা হয়। সোনোওয়ালের মন্ত্রিত্বে স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্বে ছিলেন শর্মা। এই সোনোওয়াল আবার কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকারে ক্রীড়ামন্ত্রক সামলাতেন। ২০১৬ সালে অসমে দুর্দান্ত জয়ের পর তিনি মুখ্যমন্ত্রী হন। এবার সেই চেয়ার তিনি ছেড়ে দিলেন হিমন্ত বিশ্ব শর্মার জন্য।

বৈঠকে তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেওয়ার পরেই টুইট করেন শর্মা। আজ রবীন্দ্রজয়ন্তীকে উপলক্ষ করে তাঁর লাইন তুলে দেন। ‘আমি ঘুমিয়ে এবং স্বপ্নে জানতাম জীবন আনন্দের। জেগে উঠে দেখলাম জীবন কর্ম। কর্ম করে বুঝলাম কর্মই আনন্দ। কিংবদন্তিকে শ্রদ্ধা যিনি সবসময়েই অনুপ্রাণিত করেন।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *