শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

মৌলভীবাজারের হাসান ও লিজা লন্ডনের কাউন্সিলে জয়ী

ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে দুই কাউন্সিলে বিপুল ভোটে দু’জন বাংলাদেশী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হচ্ছেন হাসান খান ও লিজা বেগম। তারা সদর উপজেলার কামালপুর ইউনিয়নের।

হাসান খান ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বৌলিং এন্ড বারক্রেন্ড নির্বাচনী এলাকায় ২০৩১ ভোটে নির্বাচিত হয়েছেন। লিজা বেগম ১৩৪০ ভোট পেয়ে পিমলিকোর চার্চিল ওয়ার্ডে ওয়েস্টমিনিস্টার কাউন্সিলের উপ-নির্বাচনে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। তারা উভয়েই লেবার পার্টির মনোনিত প্রার্থী।

গত ৬ মে চার্চিল ওয়ার্ডের উপনির্বাচনে নির্বাচিত হন লিজা বেগম। ওয়াল্ডেন হাউস এবং ক্যান্ডি স্ট্রিট ফ্ল্যাটগুলি রক্ষা করার প্রচারণা লন্ডনের জাতীয় গণমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। হাসান খান এনিয়ে টানা তিন বারের মতো জয়ী হয়েছেন। তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *