শিরোনাম
শনি. ফেব্রু ২১, ২০২৬

মালির ক্ষমতা দখলে নিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট

পশ্চিম আফ্রিকার দেশ মালির ক্ষমতা দখলে নিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কর্নেল অসীম গোয়েতা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব উঠে এসেছে।

ক্ষমতা দখলের আগে কর্নেল অসীম গোয়েতা দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে গ্রেফতার করে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী চুক্তি অনুযায়ী সরকার গঠনে ব্যর্থ হয়েছেন। তাই তিনি এই ব্যবস্থা নিয়েছেন।

জানা যায়, মালির প্রেসিডেন্ট বাহ নদা, প্রধানমন্ত্রী মক্টর ওয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে আটক করা হয়। অবশ্য এর পরপরই তাদের দ্রুত মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এক টুইট বার্তায় সংস্থাটির পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, মাত্র ৯ মাসের মাথায় দ্বিতীয় দফায় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভ্যুত্থান হয়েছে। আর এর নেতৃত্ব দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট অসীম গোয়েতা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *