শিরোনাম
বুধ. ফেব্রু ২৫, ২০২৬

ইয়াসের তাণ্ডবে ৬৬ বাঁধ ভেঙেছে পশ্চিমবঙ্গে

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যায় আছড়ে পড়েছে। পারাদ্বীপ এবং সাগরের মাঝখানে ধামড়ার উত্তরে এবং বালাসোরের দক্ষিণ অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করে এই ঘূর্ণিঝড়। ইয়াসের তাণ্ডবে পশ্চিমবঙ্গের দুই জেলায় ৬৬টি বাঁধ ভেঙে গেছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে ৫১টি ও দক্ষিণ ২৪ পরগনায় ১৫টি বাঁধ ভেঙেছে।

বুধবার (২৬ মে) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব জানিয়েছেন বলে উল্লেখ করেছে এবিপি আনন্দ। জানা গেছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ১১ লাখ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনে আরও মানুষকে নিয়ে আসা হবে। তিন লক্ষ কর্মী ইয়াসের মোকাবিলায় নেমেছেন।

মমতা বলেছেন, ‘বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে। নদীবাঁধ ক্ষতিগ্রস্ত। দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বাঁধ ভেঙেছে। পূর্ব মেদিনীপুরে ৫১টি বাঁধ ভেঙেছে। দিঘা থেকে অনেক লোককে সরানো হয়েছে। দেড় লক্ষ লোককে সরানো হয়েছে। আরও লোক সরানোর চেষ্টা চলছে। জেলাশাসক করোনা আক্রান্ত। সেই অবস্থাতেও কাজ করছেন। কলকাতায় পানি ও বিদ্যুৎ সরবরাহ এখনও নিরবচ্ছিন্ন। তবে ভরা কোটালের জন্য কী হবে জানি না। মোট সাড়ে ১১ লক্ষ লোককে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। ভরা কোটালের জন্য বাংলায় ক্ষতি বেশি হবে। প্রত্যেক বছর বিপদ হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড়। সরকার নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধান থাকুন। ৭-৮ ঘণ্টা সতর্ক থাকতে হবে।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *