শিরোনাম
শনি. ফেব্রু ২১, ২০২৬

জেনেভায় আগামী ১৬ জুন আলোচনায় বসবেন বাইডেন ও পুতিন

সুইজ্যারল্যান্ডকে দুই বিশ্বনেতা বেছে নিয়েছেন আলোচনার জন্যে কারণ দেশটি অনেকটাই সামরিক নিরপেক্ষ দেশ। তাছাড়া সুইজ্যারল্যান্ড কোনো বড় ধরনের সামরিক ব্লকের সঙ্গেও নেই।

জেনেভায় দুই নেতার আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিন ও হোয়াইট হাউস। এ শহরে অনেক আন্তর্জাতিক সম্মেলন ছাড়াও তৃতীয় পক্ষের জন্যে এক বিকল্প বৈঠক স্থান হিসেবে বিবেচিত হয়।

স্বাভাবিকভাবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক, এ সম্পর্কে উন্নতি, কৌশলগত স্থিতিশীলতা ছাড়াও আন্তর্জাতিক ইস্যু, আঞ্চলিক দ্বন্দ্ব হ্রাস ও কোভিডের বিরুদ্ধে আরো কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় তা নিয়ে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট বাইডেন আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

ব্যক্তিগতভাবে দুজনেই এই প্রথম আলোচনায় বসবেন। গত কয়েক দশকের মধ্যে দুটি দেশের মধ্যে সম্পর্কে বেশ অবনতি ঘটেছে এবং গত মার্চে প্রেসিডেন্ট বাইডেন রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘খুনী’ বলেও মন্তব্য করেন। জবাবে পুতিন প্রেসিডেন্ট বাইডেনের সুস্বাস্থ্য কামনা করেন।

এছাড়া রাশিয়ার বিরুদ্ধে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর স্বার্থকে আহত করার জন্য কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক থেকে শুরু করে আর্টিক অঞ্চলকে সামরিকীকরণ, কোভিড ভ্যাকসিনগুলিকে ‘অস্ত্রধারী’ করার অভিযোগ তুলেছে।

মস্কো বলেছে ওয়াশিংটন কেবল ভিত্তিহীন নিষেধাজ্ঞাগুলি এবং রাজনৈতিক অভিযোগ দিয়ে রাশিয়ার অর্থনীতিকে আঘাত করার চেষ্টা করছে কারণ তারা সার্বভৌম নীতি অনুসরণকারী সরকারগুলোকে সহ্য করতে পারে না।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *