শিরোনাম
বুধ. ফেব্রু ১৮, ২০২৬

এক মাস পর খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুন) সন্ধ্যায় একটি বিশেষ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৬ দিন পর ৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে জরুরিভাবে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিত্‍সা চলছে।

এর আগে গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ‘ফিরোজা’য় করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হন ৯ মে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার গত বছরের ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে ভাড়া বাসা ফিরোজায় একরকম কোয়ারেন্টিনের মধ্যে ছিলেন। তার সঙ্গে বাইরের কারও যোগাযোগ ছিল সীমিত।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *