শিরোনাম
বুধ. ফেব্রু ৪, ২০২৬

‘ভ্যাক্সিন লুমিনারি’ হিসেবে বৃটিশ সরকারের স্বীকৃতি পেলেন বাংলাদেশি ড. তাসনিম জারা

ইংল্যান্ডে জাতীয় স্বাস্থ্যসেবা খাতে (এনএইচএস) কর্মরত বাংলাদেশি চিকিৎসক তাসনিম জারা’কে ‘ভ্যাক্সিন লুমিনারি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বৃটিশ সরকার। বুধবার জি-৭ গ্লোবাল ভ্যাক্সিন কনফিডেন্স সামিটে এই ঘোষণা দেয়া হয়। জি-৭ প্রেসিডেন্সিতে বৃটিশ সরকার প্রথমবারের মতো এই রকম ইভেন্ট আহ্বান করে। এতে টিকার বিষয়ে আস্থা গড়ে তোলা এবং তা রক্ষায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিশ্বজুড়ে যেসব বিশেষজ্ঞ কাজ করছেন তাদেরকে একত্রিত করা হয়। উল্লেখ্য, ড. তাসনিম জারা ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে একজন পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থী। তিনি বলেছেন, যদিও আমাকে বৃটেনের পক্ষ থেকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা হয়েছে, তবু আমি বাংলাদেশ ও ভারতের মানুষদের বেশি সেবা দিয়েছি। একমাত্র বাংলাদেশি হিসেবে আমাকে ভ্যাক্সিন লুমিনারি হিসেবে স্বীকৃতি দেয়ার ফলে এই প্লাটফর্মে বিশ্বের অন্য অংশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। বৃটিশ সরকার এবং পিপলস পিকচারের অংশগ্রহণে সৃষ্ট একটি ফটো মোজাইক, যার শিরোনাম ‘দ্য লুমিনারিস’ অনুষ্ঠানে অবমুক্ত করা হয়।

ভিডিও এবং ছবি ব্যবহার করে এতে বিশ্বের অন্য ‘ভ্যাক্সিন লুমিনারিস’কে ফুটিয়ে তোলা হয়েছে। এসব ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টিকার পক্ষে আস্থা তৈরিতে কাজ করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *