শিরোনাম
বুধ. ফেব্রু ২৫, ২০২৬

সংক্রমণ বাড়লেই হটস্পট চিহ্নিত করে কনটেনমেন্ট ঘোষণা করতে হবে: নবান্ন

করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে আগেই কঠোর বিধি নিষেধ অনেকটাই শিথিল করেছে রাজ্য। তবে গাছাড়া মনোভাব বরদাস্ত করবে রাজ্য। সে কারণে মঙ্গলবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

তাতে বলা হয়েছে জেলাস্তরের করোনা সংক্রমণের হটস্পট চিহ্নিত করে। প্রয়োজনে কনটেনমেন্ট বা মাইকো কনটেনমেন্ট জোন ঘোষণা করতে হবে জেলা প্রশাসনকে। যাবতীয় করোনা পরিসংখ্যান বিস্তারিতভাবে সরকারকে দিতে হবে।

কোভিড পরিস্থিতির দিকে কড়া নজরদারি এবং নমুনা পরীক্ষার পর রোগীর দ্রুত চিকিত্‍সার ব্যবস্থা করতে হবে। রাজ্যের মুখ্যসচিব এইচ.কে দিবেদী বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছেন।

পুর এলাকা, পঞ্চায়েত এলাকা প্রধান এবং জেলাশাসকদের উপর বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে, বলা হয়েছে জেলার যে সব জায়গায় কোভিড সংক্রমণ বেশি সেখানে কনটেনমেন্ট জোন এবং মাইকো কনটেনমেন্ট জোন বলে ঘোষণা করা হোক।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *