শিরোনাম
শনি. ফেব্রু ২১, ২০২৬

ক্ষমতা হারিয়েও প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে নারাজ নেতানিয়াহু

ক্ষমতা হারানোর পরও জেরুসালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, এ বিরোধী দলীয় নেতা কয়েক সপ্তাহের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে যাবেন না। খবর দ্য টাইমস অব ইসরায়েল এর।

এর আগে, দীর্ঘ ১২ বছরের অভ্যাসের বশে প্রধানমন্ত্রীর চেয়ারেই বসে আলোচনায় এসেছেন সদ্য ক্ষমতা হারানো নেতানিয়াহু। তবে সঙ্গে সঙ্গে তাকে ব্যাপারটা খেয়াল করিয়ে দেওয়া হয় এবং আসন ত্যাগ করে তার জন্য নির্দিষ্ট আসনে বসতে বলা হয়। পরে তিনি আসনটি ত্যাগ করে নিজ নির্ধারিত আসনে বসেন।

উল্লেখ্য, নির্বাচনে হেরে ১২ বছরের প্রধানমন্ত্রিত্বের পদ থেকে সরতে হয়েছে নেতানিয়াহুকে। নির্বাচনে জিতে রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দক্ষিণপন্থী ইহুদি নেতা ৪৯ বছরের নাফতালি বেনেট। ইসরায়েলের নতুন এই নেতাও নেতানিয়াহুর পথে হাঁটছেন, তার নির্দেশে ফিলিস্তিনি বিমান হামলার চালানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *