শিরোনাম
শুক্র. ফেব্রু ২০, ২০২৬

মেসির জন্মদিনে, ইউরোর মঞ্চে রেকর্ডের বন্যা রোনাল্ডোর

 চন্দন ঘোষ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি মাঠে নামেন রেকর্ড গড়ার জন্যই। এই পর্তুগিজ তারকা মাঠে নামলেই ফুটবল বিশারদরা খাতা-কলম নিয়ে বসে পড়েন রোনাল্ডোর রেকর্ড গড়ার হিসেবে নিকেস করতে। আজ রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ৩৪তম জন্মদিন। আর এদিনই ‘এফ’ গ্রুপের অর্থাত্‍ ‘গ্রুপ অফ ডেথে’র শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। এই ম্যাচেই তিন-তিনটি রেকর্ড গড়ে ইউরোর মঞ্চ মাতিয়ে দিলেন রোনাল্ডো।

ম্যাচের বয়স তখন ৩০ মিনিট। পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ফের ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান তিনি। সেই সঙ্গে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২১ গোল করে ফেললেন এই পর্তুগিজ তারকা। এর মধ্যে ৭টি গোল করেছেন বিশ্বকাপে। বাকি ১৪টি গোল করেছেন ইউরো চ্যাম্পিয়ানশিপে। এই তালিকায় ১৯ গোল নিয়ে রোনাল্ডোর ঠিক পিছনে রয়েছেন জার্মানির সাবেক তারকা মিরোস্লাভ ক্লোজে। তার ঠিক পরেই রয়েছেন কিংবদন্তি জার্ড মুলার (১৮ গোল) ও ইয়ুর্গেন ক্লিন্সমান (১৫)। ১৪ গোল নিয়ে পঞ্চম স্থানে ফরাসি গ্রেট মিশেল প্লাতিনি।

শুধু তাই নয় আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ের ১০৯ গোলের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন পর্তুগাল অধিনায়ক। এর একটি গোল করলেই রেকর্ডটি নিজের পকেটে পুড়ে ফেলবেন রোনাল্ডো। ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডও তার দখলে। বর্তমানে ইউরো কাপের আসরে তার মোট গোল ১৪টি। এবারের আসরেও ৩টি ম্যাচে ৪টি গোল করে সর্বোচ্চ গোলের তালিকায় প্রথম স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *