শিরোনাম
সোম. ফেব্রু ২৩, ২০২৬

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আমির খানের বিরুদ্ধে, ধরছেন না ফোনও

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। অভিনয়ের পাশাপাশি নানা সমাজসেবামূলক কাজ করে থাকেন তিনি। বিভিন্ন সময় অসহায়দের পাশে দাঁড়ান। বাড়িয়ে দেন সাহায্যের হাত।

এদিকে সদ্য প্রয়াত অভিনেতা অনুপম শ্যামের ভাই অনুরাগ শ্যাম অভিযোগ করেছেন, তার ভাইয়ের চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি আমির খান। শুধু তাই নয়, পরবর্তী সময়ে তিনি নাকি ফোন ধরাও বন্ধ করে দেন।

কিডনির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অনুপম। তার একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। আমিরের সঙ্গে ‘লগান’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। সেই সূত্রেই আমিরকে নিজের সমস্যার কথা জানিয়েছিলেন অনুপম। কিন্তু শেষ পর্যন্ত আমির খান নাকি কোনও উপকার করেননি।

অনুরাগ শ্যাম বলেন, “আমার মা গত মাসে মারা যান। মা থাকতেন প্রতাপগড়ে। তখন অনুপম যেতে পারেনি। মায়ের মৃত্যুর পর তিনি ভেঙে পড়েন। আসলে প্রতাপগড়ে কোনও ডায়ালাইসিস সেন্টার নেই। ফলে ওখানে গেলে অনুপমের শারীরিক সমস্যা হতে পারত। এই বিষয়টা মা বেঁচে থাকাকালীনই আমির খানকেও জানিয়েছিল অনুপম। আমির সাহায্য করার প্রতিশ্রুতি দেন। কিন্তু তারপরই আমাদের ফোন ধরাই বন্ধ করে দেন।”

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *