জয়নুল আবেদীন, পূর্ব লন্ডন: গত ১২ই আগস্ট বৃহস্পতিবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উইভার্স ওয়ার্ডের উপ নির্বাচনে সাবেক মেয়র লুৎফুর রহমান নেতৃত্বাধীন এসপায়ার পার্টির প্রার্থী কবির আহমদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির প্রার্থী নাসরিন আখতার পেয়েছেন ৭৪২ ভোট । এসপায়ার পার্টির সাথে লেবার পার্টির ভোটের ব্যবধান ৪৬২।
উল্লেখ্য, উইভার্স ওয়ার্ডের সাবেক কাউন্সিলারের মৃত্যুজনিত কারণে এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এসপায়ার পার্টি, লেবার পার্টি, লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি ও গ্রীন পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেন। নির্বাচনে এসপায়ার পার্টির প্রার্থী কবির আহমদ ৪৬২ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
এসপায়ার পার্টির প্রার্থী কবির আহমদকে নির্বাচিত করায় পার্টির চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী উইভার্স ওয়ার্ডের সকল ভোটার, ভলান্টিয়ার ও পার্টির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ইনশাআল্লাহ ২০২২ সালের মেয়র নির্বাচনেও তার দল বিজয়ী হবে। এসপায়ার পার্টির প্রার্থীর কাছে লেবার পার্টির প্রার্থী আবারও ধরাশায়ী হবে। খবর বিজ্ঞপ্তি

