শিরোনাম
বুধ. ফেব্রু ২৫, ২০২৬

খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র খুলেছে

পাঁচ মাস বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে খুলেছে খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্র খোলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেছে। তবে প্রথম দিনে পর্যটকদের আনাগোনা ছিল কম।

প্রতিটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের স্বাস্থ্য বিধি মানার ওপর গুরত্ব দেয়া হয়। মাস্ক না পরে কাউকে পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পর্যটন কেন্দ্র খোলায় খুশি পর্যটকরা। দীর্ঘদিন পর ঘর থেকে বের হয়ে অনেকেই ছুটছে পর্যটন কেন্দ্রেগুলোতে।

খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটক বেলাল হোসেন, মো.অরভিল, সানজিদা জানান, আমার ঢাকা থেকে বেড়াতে এসেছি। দীর্ঘ ৫ মাস পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় কোথাও যেতে পারিনি। পর্যটন কেন্দ্র খোলার পর প্রথমে খাগড়াছড়িতে বেড়াতে এসেছি । ঘর থেকে বের হয়ে স্বস্তি পেলাম। খাগড়াছড়ি ঘুরে আমরা সাজেক যাওয়ার কথা জানান তিনি।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, অনেক সময় পর্যটকদের মাস্ক না পরার প্রবনতা দেখা যায়। পর্যটন কেন্দ্রে প্রবেশের সময় মুখে মাস্ক থাকে; অথচ ঘোরাঘুরি সময় মাস্ক খুলে ফেলেন। এটা যাতে করতে না পারে সেজন্য আমরা ট্যুরিস্ট স্পটগুলোতে ব্যাবস্থা রাখবো। এছাড়া হোটেল মোটেলেও স্বাস্থ্যবিধি মানার জন্য নির্দেশনা দিয়েছি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *