শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি এক নজরে

মহামারি করোনা থেকেই এখনো স্বস্তি পাওয়া গেল না এর মধ্যে ডেঙ্গুর উপদ্রব। আক্রান্ত হচ্ছে মানুষ। আশংকা বাড়ছে এ নিয়ে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতে ২৪৩ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৩৩ জন।আজ, সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের বিভিন্ন সরকারি- বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৭৬ জন।এর মধ্যে ঢাকাতে রয়েছেন ২৪৩ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৫৯ জন আর অন্যান্য বিভাগে বর্তমানে ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন।

উল্লেখযোগ্য যে, এ বছর ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হচ্ছে ৮ হাজার ৩১৭ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ১৩৪ জন রোগী। এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গিয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হচ্ছে ৮ হাজার ৩১৭ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ১৩৪ জন রোগী। এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *