শিরোনাম
সোম. ফেব্রু ১৬, ২০২৬

বিজিবির প্রতিবাদের মুখে বিএসএফের অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ

সাতক্ষীরার ভোমরা সীমান্তে আইনলংঘন করে বিএসএফএর স্থাপনা তৈরির কাজ বিজিবির প্রতিবাদের মুখে বন্ধ হয়ে গেছে।

শনিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা বন্দরের সন্নিকটে এ ঘটনা ঘটে। তবে দুপক্ষের পতাকা বৈঠকে বিষয়টির সমাধান হয়েছে।

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ভোমরা ঘোজাডাঙ্গা ব্রিজসংলগ্ন মেইন পিলার ৩ থেকে ৪০ গজ দূরে ভারতের দক্ষিণ ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা এলাকার ফুটবল ময়দানের কোনায় বিএসএফ একটি পাকা দেওয়াল নির্মাণের কাজ শুরু করে। তারা সেখানে ইট বালি ও সিমেন্টসহ নির্মাণসামগ্রী জড়ো করে কাজ করছিল।

বিষয়টি নজরে আসতেই বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার হারুনার রশীদ এর প্রতিবাদ করেন। এ সময় দুপক্ষে উত্তেজনা দেখা দেয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত আইন অনুযায়ী জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা তৈরি করা যাবে না।

এরপরও বিএসএফ কাজ বন্ধ না করায় আজ সকাল সাড়ে ৯টায় জিরো পয়েন্টে ব্রিজের ওপর বিজিবির আহ্বানে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার হারুনার রশীদ। ভারতের পক্ষে ছিলেন বিএসএফএর ১৫৩ ব্যাটালিয়নের ঘোজাডাঙ্গা ক্যাম্প এর এসি মো. শহিদুল ইসলাম।

প্রায় ৩০ মিনিটের এই বৈঠকের সময় বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক টেলিফোনে উভয়পক্ষের সঙ্গে কথা বলেন। পরে বিএসএফ তাদের ভুল সিদ্ধান্ত বুঝতে পেরে দেওয়াল তৈরির কাজ বন্ধ করে দেয়। এর পরপরই সেখানে থাকা নির্মাণ সামগ্রীও সরিয়ে নেয় বিএসএফ।

ভোমরা বিওপির সুবেদার হারুনার রশিদ বলেন, দুপক্ষের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে। বিএসএফ তাদের স্থাপনা তৈরির চেষ্টা বন্ধ করে দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *