শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

বিএসএফের স্থাপনা নয়, সীমান্তের শূন্যরেখায় খেলার মাঠের স্টোর রুম সরানো হয়েছে: ভারতীয় হাইকমিশন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বরাতে ঢাকাস্থ দেশটির হাই কমিশন জানিয়েছে- সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিএসএফ এর কোন স্থাপনা নয় বরং শূন্যরেখায় থাকা পঞ্চায়েতের খেলার মাঠের স্টোর রুম সরানো হয়েছে।

সোমবার দুপুরে পাঠানো ভারতীয় হাই কমিশনের বার্তায় বলা হয়, গত ১১ ও ১২ই সেপ্টেম্বর ২০২১ তারিখে কয়েকটি জাতীয় ও আঞ্চলিক দৈনিকে ‘বিজিবির প্রতিবাদে স্থাপনা সরিয়ে নিলো বিএসএফ’ শীর্ষক সংবাদ পরিবেশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে- সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় বিএসএফের স্থাপনা নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বিজিবি। প্রকৃতপক্ষে সীমান্তের ওই এলাকায় বিএসএফ কোন স্থাপনা নির্মাণ করছিল না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে জানা গেছে, এটি বিএসএফ এর কোন স্থাপনা নয়। এটি ছিল শূন্যরেখার কাছে অবস্থিত স্থানীয় পঞ্চায়েতের খেলার মাঠে স্পোর্টস স্টোর রুমের নির্মাণ কাজ।

জনসাধারণের জন্য নির্মিতব্য স্থাপনা হওয়ায় বিএসএফ এতে অনুমতি প্রদান করে। কিন্তু বিজিবির পক্ষ থেকে আপত্তি করায় তারা স্থাপনাটি মাঠের অন্যপাশে নির্মাণের উদ্যোগ নিয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *