শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

দেশে হয়রানিতে নাজেহাল প্রবাসীরা, আমিরাতে অভিযোগ

দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স। প্রবাসীবান্ধব সরকার থাকা সত্ত্বেও নানা হয়রানির শিকার হতে হচ্ছে প্রবাসীদের।

অভিযোগ উঠেছে, দেশে নানাভাবে নাজেহাল হচ্ছেন প্রবাসীরা। অনেক সময় সমাধানও পান না।

সম্প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমিরাতে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা ইউএই।

বুধবার আমিরাতের আবুধাবিতে এ সংবাদ সম্মেলন করে বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা।

সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগের বিষয় উল্লেখ করা হয়। এছাড়াও সরকারের দৃষ্টি আকর্ষণ করে এর সুষ্ঠু তদন্তসাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *