শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

যুক্তরাজ্যে ‘ওসমানী স্মৃতি পরিষদ’ লুটন শাখার কমিটি গঠন

মোহাম্মদ জয়নুল আবেদীন, পূর্ব লন্ডন: গত ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার যুক্তরাজ্যের লুটন শহরের ক্রিষ্টাল হাউজ বিজনেস সেন্টারে লুটন ওসমানী স্মৃতি পরিষদ গঠন করার উদ্দেশ্য এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, লুটনের বৃটিশ বাংলাদেশি কমিউনিটির প্রবীণ মুরব্বী জনাব গৌছুর রহমান। সভা পরিচালনা করেন লুটনের বৃটিশ বাংলাদেশি কমিউনিটির পরিচিত মূখ সমাজ সেবক ও একাউনটেন্ট ফরিদ আহমদ। সভায় বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত ছিলেন তারা হলেন লুটনের বৃটিশ বাংলাদেশি কমিউনিটির পরিচিত মূখ ড্রাইভিং ইন্সট্রাকটর ও সমাজসেবক জনাব হাজী আব্দুল মতিন ও আরাফাহ নিউজ ইউকের চীফ এডিটর জনাব মোহাম্মদ আনোয়ার হোসাইন, রাজনীতিবিদ মনসুর আহমেদ রুবেল, হাজী এমদাদুল হক, হাজী এম এ মালিক, ব্যবসায়ী হালিম আহমেদ, সাংবাদিক সৈয়দ মাহবুব আলম, সমাজসেবক আবুল কাশেম, গুলজার আহমদ, বাবলু মিয়া প্রমূখ।

উক্ত সভায় কেন্দ্রীয় ওসমানী স্মৃতি পরিষদ বাংলাদেশ নেতৃবৃন্দের উপদেশ ও পরামর্শ মোতাবেক সর্বসম্মতিক্রমে ড্রাইভিং ইন্সট্রাকটর ও সমাজ সেবক হাজী আব্দুল মতিনকে সভাপতি ও আরাফাহ নিউজ ইউকের চীফ এডিটর মোহাম্মদ আনোয়ার হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩২ সদস্য বিশিষ্ট ‘ওসমানী স্মৃতি পরিষদ’ লুটন শাখা গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবং যত দ্রুত সম্ভব পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর দায়িত্ব অর্পন করা হয়।

সভায় আগামী শুক্রবার লুটনের বিখ্যাত জালালাবাদ জামে মসজিদে মিলাদ মাহফিলের মাধ্যমে জেনারেল ওসমানীর রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া চলিত মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার পর জেনারেল ওসমানীর স্মৃতিচারণ মূলক একটি আলোচনা সভার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বঙ্গবীর জেনারেল ওসমানীর স্মৃতি ও দেশের স্বাধীনতা সংগ্রামে যারা তাদের অমূল্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে বঙ্গবীর ওসমানীর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন ও সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *