শিরোনাম
রবি. ফেব্রু ১৫, ২০২৬

আসামের উচ্ছেদ অভিযানে হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতার অসম ভবনে যৌথ স্মারকলিপি প্রদান

অসমের দরং জেলায় মুসলিমদের উচ্ছেদ অভিযানে নির্বিচারে গুলি, হত্যাকাণ্ডের প্রতিবাদে যৌথ স্মারকলিপি প্রদান অসম ভবনে কলকাতার আসাম ভবনে জামাআতে ইসলামী হিন্দ, জমিয়তে উলামায়ে হিন্দ, জমিয়তে আহলে হাদীস, মুসলিম পার্সোনাল ল বোর্ড , কলকাতা খেলাফত কমিটি ও বিশিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে যৌথ স্মারকলিপি প্রদান করা হল বুধবার।

উল্লেখ্য বিজেপি পরিচালিত আসাম সরকার ও তার পুলিশ বাহিনী অসমের দরং জেলায় নাগরিকদের জোরপূর্বক বাড়ি ঘর থেকে উচ্ছেদ করছে বলে অভিযোগ। উচ্ছেদ অভিযানের সময় পুলিশ গুলিবর্ষণ করায় দুজন নিহত হয়। তার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে বুধবার কলকাতার অসম ভবনে স্মারকলিপি প্রদান করা হয়।

এই স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে, সকল অপরাধীদের বিচারের অওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা , উচ্ছেদকৃত সকল পরিবারকে পুনর্বাসন দেওয়া ও সব ধরনের উচ্ছেদ অভিযান বন্ধ করা, পুলিশি সন্ত্রাস অবিলম্বে বন্ধ করা ইত্যাদি। এই স্মারকলিপি প্রদানে জামাআতে ইসলামী হিন্দের পক্ষ থেকে রাজ্য সম্পাদক সাদাব মাসুম ও সাবির আলী, জমিয়তে উলামায়ে হিন্দের কলকাতা জেলা সভাপতি হাফিজ আব্দুর রাজ্জাক নাকসবান্দী, জমিয়তে আহলে হাদীসের সাধারণ সম্পাদক মাওলানা মারুফ সালাফী, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা আবু তালেব রাহমানী, কলকাতা খেলাফত কমিটির সাধারণ সম্পাদক জনাব নাসির আহমেদ সহ বিশিষ্টজন এতে প্রতিনিধিত্ব করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *