শিরোনাম
বুধ. মার্চ ১১, ২০২৬

নরওয়ে থেকে বাংলাদেশি চার তরুণের ‘সুবর্ণযাত্রা’

স্বাধীন বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে স্ক্যান্ডিনেভিয়ার দেশ নরওয়ে থেকে ‘সুবর্ণযাত্রা’ নামে বিশেষ একটি ভ্যানে করে সড়কপথে বাংলাদেশের উদ্দেশ্য যাত্রা শুরু করেছেন ৪ বাংলাদেশি তরুণ।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বাড়ানোসহ দেশের গৌরব, সাফল্য ও অর্জনকে বিশ্বব্যাপী তুলে ধরতেই তারা এই যাত্রা শুরু করেন।

গত ১২ অক্টোবর নরওয়ের নর্থকেইপ থেকে ‘সুবর্ণযাত্রা’র বিশেষ এই ভ্যানটি সুইডেন ও ডেনমার্ক হয়ে বুধবার (২০ অক্টোবর) জার্মানির রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গারগেটে এসে পৌঁছায়। এ সময় তাদের স্বাগত জানান তরুণ উদ্যোক্তা ফজল ই ইলাহী ও এস এম সাইফুদ্দিনসহ আরও অনেকে।

এ সময় তারা বলেন, যেকোন মূল্যে স্বাধীনতা পূর্ব ও উত্তর দেশ ও দেশের সর্বস্তরের মানুষের অর্জনকে সমুন্নত রাখা, জলবায়ু পরিবর্তনের বিষয়ে মানুষকে সচেতন করা ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ সকল ধর্মের চিন্তার-মতের হাজার বছরের অসাম্প্রদায়িক সংস্কৃতি ও অর্জনকে বিশ্বের সকল স্তরে পৌঁছে দিতেই এই সুবর্ণযাত্রার মূল উদ্দেশ্য।

এই যাত্রায় যুক্ত হয়েছেন ফিনল্যান্ড নিবাসী মতিউর রহমান, কানাডা থেকে সৈয়দ ফারহান, সুইডেনে বসবারত কাজী আলম ও যুক্তরাজ্য থেকে আব্দুল আওয়াল সুমন।

তরুণরা বলেন, তাদের মত নতুন প্রজন্মও এগিয়ে আসবে। এছাড়া যুক্তরাজ্য থেকে আরও দুই জনের এই সুবর্ণযাত্রায় যোগ দেয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে সুবর্ণযাত্রার এর ভ্যানটি বিশ্বের ৫০ দেশের ৩০০-এর বেশি শহরের চল্লিশ হাজার কিমি. পথ পাড়ি দিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে পৌঁছানোর কথা রয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *