শিরোনাম
বৃহঃ. ফেব্রু ১৯, ২০২৬

গুপ্তহত্যার শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে ‘বিফোর আই ডাই’

বিনোদন প্রতিবেদক: ব্রিটিশ বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মিনহাজ কিবরিয়া নির্মাণ করেছেন ‘বিফোর আই ডাই’ শিরোনামে সিনেমা। দীর্ঘ দিন আগে সিনেমাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অবশেষে বাংলাদেশসহ বিশ্বের চারটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে সিনেমাটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে কবে নাগাদ মুক্তি পাবে সিনেমাটি তা এখনো চূড়ান্ত হয়নি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গুপ্তহত্যার শ্বাসরুদ্ধকর ঘটনবলী নিয়ে আবর্তিত হয়েছে ‘বিফোর আই ডাই’ চলচ্চিত্রের কাহিনি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ। ইতোমধ্যে আন্তর্জাতিক প্ল্যাটফর্মের বিভিন্ন সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের আলাদা মনোযোগ কেড়েছেন তিনি। হলিউড, বলিউডের পর কলকাতার সিনেমায়ও তাকে দেখা গেছে। তবে এবারই প্রথম বাংলাদেশি কোনো সিনেমায় অভিনয় করেছেন।

পরিচালক মিনহাজ কিবরিয়া বলেন, ‘‘অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘বিফোর আই ডাই’ সব বয়েসী, সব শ্রেণির দর্শকদের মন ভরাবে। ফলে পুরো সিনেমাটি দর্শক একটানা এক বসায় দেখবেন। কারণ বিনোদনের যাবতীয় উপাদান রয়েছে পুরো সিনেমায়। এতে শ্বাসরুদ্ধকর অ্যাকশন, সাসপেন্স এবং স্ট্যান্ট দৃশ্য দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখবে বলে আমি মনে করি। আর আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের এ সিনেমা ভিন্ন আঙ্গিক নতুনভাবে এখানকার চলচ্চিত্রের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে বলে আমার বিশ্বাস।’’

সিনেমাটির নায়ক-নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ইফতি আহমেদ, আফ্রি সেলিনা। এছাড়াও অভিনয় করেছেন, আমান রেজা, শম্পা রেজা, লাবনী মারমা, সাংকু পাঞ্জা প্রমুখ। সংবাদ সম্মেলনে অভিনয়শিল্পীসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *