করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৭৬ জনের শরীরে।
এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৯৫ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজার ২৪৬ জন।
করোনাভাইরাস নিয়ে শনিবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

