শিরোনাম
রবি. ফেব্রু ১৫, ২০২৬

আসামের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষাৰ্থী কোভিড পজিটিভ

গুয়াহাটি: অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ১৫ জন শিক্ষার্থীর দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচদিনের জন্যে পাঠদান তথা হোস্টেলগুলো বন্ধের নির্দেশ দিয়েছে।

অসমের ঐ বিশ্ববিদ্যালয়ের এত সংখ্যক কোভিড পজিটিভের ঘটনার স্বাস্থ্য বিভাগ করোনা সংক্রমণ প্রতিরোধের জন্য বিশ্ববিদ্যালয়ের তিনটি হোস্টেল কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে। জানা গেল, হোস্টেলের পাশাপাশি নিয়মিত অফলাইন পাঠদান ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

যেহেতু এত সংখ্যক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, ফলে বিষয়টা নিয়ে চিন্তিত কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ যেন না ছড়ায় সেদিকে নজর রাখতে হবে। সাবধানতাই অবলম্বন। ফলে সতর্কতা হিসেবে বিশ্ববিদ্যালয় সপ্তাহ বা ইউনিভার্সিটি উইক উপলক্ষে অনুষ্ঠিত হতে চলা সাংস্কৃতিক কর্মসূচিও বাতিল করা হয়েছে।

কোভিড আক্রান্ত হওয়া শিক্ষার্থীর অধিকাংশই গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেলের আবাসিক। করোনা আক্রান্ত শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে অসমে ওমিক্রন সংক্রমণের কোন ঘটনা এখনো প্রকাশ্যে আসেনি।অসমে কোভিড পজিটিভিটির হার এখনো ১ শতাংশের নিচে আছে এবং দৈনিক সংক্রমণও নিম্নগামী। সোমবার অসমে কোভিডে কোন ব্যক্তির মৃত্যু ঘটেনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *