শিরোনাম
সোম. ফেব্রু ৯, ২০২৬

আসামের কামাখ্যা মন্দিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক মহল গুরুত্ব সহকারে দেখছে এই সফরকে

নিউজ ডেস্ক, গুয়াহাটি: পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমের কামাখ্যায় এলেন। এই মুহূর্তে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসমে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আর যাই হোক, রাজনৈতিক মহল মমতার এই সফরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। যেহেতু উত্তর পূর্বের রাজ্যগুলিকে ধীরে ধীরে নিশানা করছে তৃণমূল কংগ্রেস। সে হিসেবে মমতার এই সফর গুরুত্বপূর্ণ।

নির্ধারিত সূচি অনুযায়ী উত্তর পূর্বাঞ্চল অসমের গুয়াহাটিতে কামাখ্যায় মন্দিরে পুজো দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর গলায় অসমের গামছা রয়েছে। কামাখ্যা মন্দির ঘুরে দেখেন তিনি। পরিদর্শন করেন পুরো মন্দির। উল্লেখ্য, মঙ্গলবারেই কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। এবং এদিনই উত্তর-পূর্বের রাজ্যে দলের সংগঠন দেখতে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে অসমের গুয়াহাটির বিমানে ওঠার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী ২৩ তারিখ কলকাতায় মহারাষ্ট্র ভবনে নতুন মেয়রের নাম প্রস্তাব করা হবে। তারপর সকলের মত নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী ২৩ তারিখ বৃহস্পতিবার বেলা ২টোয় মহারাষ্ট্র নিবাস হলে দলের পক্ষ থেকে যাঁরা জিতেছেন তাঁদের সবাইকে ডেকে ওখানে মেয়রদের নাম প্রস্তাব করা হবে। তারপর তো ওঁদের আনুষ্ঠানিকভাবে শপথ নিতে হয়, যা নিয়ম আছে সেই মতোই হবে। আগে দল করে, তার পর ওদের আনুষ্ঠানিক শপথ নিতে হয়। দলের যে নিয়ম আছে তা ২৩ তারিখ বেলা ২টোয় করে দিচ্ছি।”

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *