আসাম প্রতিনিধি: ওমিক্রন আতঙ্কের জন্যেই স্রেফ নতুন করে নাইট কার্ফু জারি করা হল অসমে। এ নিয়ে জনগণের মাঝে প্রচুর প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, সাবধানতা সবসময়ের জন্যেই প্রয়োজন। যেহেতু করোনা এখনো নিঃশেষ হয়নি। তার উপর এভাবে কার্ফু চাপিয়ে দেয়ার কী মানে হয়!
একাংশ জনগণ আরো বলছেন, এভাবেই সময়টা আরো হয়তো এগিয়ে নিয়ে আসতে পারে সরকার। ঠিক এর আগেও যেমন হয়েছে। বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী— আরো অন্যান্য খাতে যারা আছে তাদের প্রচুর ক্ষতি হয়েছে। সরকার থেকে সাহায্য মেলে না, সবদিক থেকে ভীষণ চাপে মধ্যবিত্ত। আর তাঁরা এও ভলছেন, সরকার যদি সবসময়ের জন্যেই স্বাস্থ্যবিধি মানার উপর চাপ রাখে, সেক্ষেত্রে আলাদাভাবে এমন চাপ আরো সৃষ্টি করতে হয় না জনগণের উপর।
ভারতের অসমে রাত সাড়ে ১১টা থেকে সকাল ৬ পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু।পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক। মাস্ক না পরলে জরিমানা হতে পারে। অসমে রাত সাড়ে ১১টা থেকে সকাল ৬ পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। তবে ৩১ ডিসেম্বরে এই কার্ফু থাকবে না। যদিও বর্ষবরণের রাতেই অত্যধিক ভিড় হয়।
শনিবারই এই নতুন COVID SOP জারি করেছে অসম সরকার। স্বাস্থ্যবিধি মানার উপর সেই আগের মতো কঠোরতা এল। ঘরের বাইরে কেউ এলে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। গোটা অসমের জন্যই জারি করা হয়েছে এই নয়াবিধি।
জানানো হয়েছে, নতুন এই নিয়মে সমস্ত সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসাকেন্দ্র খুলে রাখা যাবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। একই নিয়ম চালু হচ্ছে সব রেস্তরাঁ, হোটেল, ধাবার জন্যও। তবে অত্যবশ্যকীয় পণ্য অর্থাৎ সবজি, ফল, দুধ, দুগ্ধজাত জিনিসের দোকান রাত সাড়ে ১০টা অবধি খুলে রাখা যাবে।
সিনেমা হলে মোট আসনের ৫০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। তাঁদের সবাইকে সেখানে কোভিড বিধি মেনে চলতে হবে। যাদের দুটি ডোজ করোনা টিকা নেওয়া আছে, তাঁরাই একমাত্র যেতে পারবেন সিনেমা হলে বলেও জানানো হয়েছে। ভ্যাকসিন মজুত রয়েছে রাজ্যে, প্রত্যেকে যেন ভ্যাকসিন নেন। অসমে এখনো ৫০ লক্ষ ভ্যাকসিন মজুত আছে।

