শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

নিষেধাজ্ঞা মানেননি ঢাকাবাসী, মধ্যরাতে ফানুস থেকে রাজধানীর ১০ স্থানে আগুন

ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিউটি অফিসার জানান, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ীর মাতুয়াইল, ধানমন্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়, বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেগুলো আমরা তালিকাভুক্ত করছি। তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।

এর মধ্যে মাতুয়াইল স্কুল রুটের একটি আবাসিক ভবনে লাগা আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। সেখানে ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট কাজ করেছে।

এদিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, আতশবাজি ফোটানোয় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা মানেননি ঢাকাবাসী। থার্টি ফার্স্ট নাইট উদযাপনে উড়ানো এসব ফানুস বিভিন্ন জায়গায় পড়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি করে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *