শিরোনাম
রবি. ফেব্রু ২২, ২০২৬

সিলেট সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি নিহত অপরজন আহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে লুকেশ রায় (৩৬) নামে বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কালাইরাগ সীমান্ত থেকে লাশটি উদ্ধার করা হয়।

লুকেশ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত বিষ্ণু রায়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম।

স্থানীয়রা জানান, গত শুক্রবার লুকেশ ও তার সঙ্গী শৈলেন কন্দ (২৬) ভারতে অনুপ্রবেশ করেন। কালাইরাগ সীমান্তে শুক্রবার গুলিবিদ্ধ আহত অবস্থায় শৈলেন কন্দকে উদ্ধার করা হলেও লুকেশ নিখোঁজ ছিলেন। শনিবার তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার বিকালে বিজিবি সূত্রে খবর পেয়ে সন্ধ্যায় উপজেলার কালাইরাগ সীমান্ত থেকে লুকেশের লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

লুকেশের সঙ্গী ও গুলিবিদ্ধ শৈলেন কন্দ উপজেলার কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে। তিনি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *