শিরোনাম
বুধ. ফেব্রু ২৫, ২০২৬

পশ্চিমবঙ্গে নির্বাচনকালে করা ধর্ষণের অভিযোগের ২১টিই ভুয়া: সিবিআই

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় দেশটির ক্ষমতাসীন দল বিজেপসহ অন্য দলগুলোর করা ধর্ষণের অভিযোগের ২১টিই ভুয়া জানা গেছে।

মঙ্গলবার দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। সোমবার কলকাতা হাইকোর্টে সিবিআই এ প্রতিবেদন জমা দেয়।

কলকাতা হাইকোর্ট জানায়, গত বছর এপ্রিল-মে মাসে বিধানসভার নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে সংঘর্ষ, খুন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগে ৬৪ অভিযোগ দাখিল করে বিজেপি ও অন্য দলগুলো। পরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত হয় পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ।

সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ২১টি মামলার প্রতিবেদন দেয় সিবিআই। প্রতিবেদনে এসব অভিযোগ ভুয়া বলে প্রতীয়মান হওয়ায় সেগুলো খারিজ করে দিয়েছেন আদালত।

ইতিমধ্যে এসব মামলা নিয়ে রাজ্যে তদন্ত করতে আসে ভারতীয় মানবাধিকার কমিশনের একটি প্রতিনিধিদল। কমিশন সেসব অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দেয় কলকাতা হাইকোর্টে। এরপর হাইকোর্ট খুন, ধর্ষণ ও যৌন হেনস্তার মতো ৬৪টি গুরুতর অপরাধের অভিযোগ তদন্তের ভার দেয় সিবিআইকে। আর অন্যান্য অভিযোগগুলোর তদন্তভার দেয় রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গড়া স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) বা বিশেষ তদন্ত কমিটির হাতে। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সিবিআই ও সিট পৃথকভাবে তদন্ত শুরু করে।

সিটের তদন্তে জানা গেছে, তারা ৬৮৯টি অভিযোগের মধ্যে ৫৭৩টিতে ইতিমধ্যে অভিযোগপত্র দিয়েছে। এ ছাড়া ৬৩টিতে ক্লোজার রিপোর্ট পেশ করেছে। এসব অভিযোগের কোনো সত্যতা পায়নি তারা।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *