শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

নিউইয়র্কে বাংলাদেশি বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকায় গত শুক্রবার (৭ জানুয়ারি) অপরাহ্নে বাংলাদেশী পরিবারে এই মর্মান্তিক হত্যাযজ্ঞ ঘটে।

নিউইয়র্ক পুলিশ জানায়, ২৪ বছর বয়সী ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে প্রচন্ড রক্তক্ষরণে মারা গেছে শ্যন সরকার (২১)।

বড় ভাইকে (২৪) পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে। তবে শনিবার রাত পর্যন্ত তার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করেনি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ জেলা সদরের সন্তান আব্দুস সালাম সরকার ৪৫ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। কিন্তু তিনি এখন পর্যন্ত গ্রীণকার্ড পাননি। স্ত্রী এবং নিউইয়র্কে জন্মগ্রহণকারী ৩ পুত্র নিয়ে ৪৪১৫-৭৪ স্ট্রিটে অবস্থিত এপার্টমেন্টে বাস করেন আব্দুস সালাম (৬৭)।

প্রতিবেশীরা জানান, সালামের মেজো ছেলে শ্যন সরকার হাই স্কুল পাশ করতে পারেনি। তার আগেই হয়ে পড়ে মাদকাসক্ত। মাঝেমধ্যেই শ্যন মাতাল হয়ে বাসায় ফিরে মা’কে অকথ্যভাষায় গালাগালি ছাড়াও মারধর করে আসছে।

৭ জানুয়ারি শুক্রবার বেলা ২টা ২০ মিনিটে শ্যন সরকারের বখে যাওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া শুরু করেন তার সরকার দম্পতির বড় ছেলে। তা দেখে শ্যন সরকার এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে ছুরি এনে শ্যন সরকারের গলা ও ঘাড়ে ছুরিকাঘাত করেন বড়ভাই। আঘাতে মারাত্মকভাবে আহত হয় শ্যন।

খবর পেয়ে এ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে শ্যনকে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই বড় ভাইকে পুলিশ গ্রেফতার করে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *