শিরোনাম
বৃহঃ. ফেব্রু ১২, ২০২৬

মা হতে যাচ্ছেন পরীমণি, বাবা শরিফুল রাজ

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন। পরী মণির সন্তানের বাবা শরিফুল রাজ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

সেলিম বলেন, ‘পরীমণি মা হতে যাচ্ছে এটা সত্য। কবে কখন তারা বিয়ে করেছে সেটা আমরা জানি না। আমাদেরকে জানানো হয় নাই। তিন চার দিন আগে আমি জানতে পেরেছি তারা বিয়ে করেছে ও পরী মণি মা হতে যাচ্ছে। তাদের জন্য শুভ কামনা রইল।’

এদিকে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করে শরিফুল রাজ পরীমণিকে অভিনন্দন জানিয়েছেন। এদিকে পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তাঁরা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *