পঙ্কজকুমার দেব, হাফলং: বাংলার অন্যান্য প্রান্তের সঙ্গে ষষ্ঠ অনুসূচির পার্বত্য ডিমা হাসাও জেলায় বুধবার স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। বাঙালি স্টুডেন্ট ইউনিয়ন, হাফলং কলেজ ইউনিটের উদ্যোগে বীর সন্যাসীকে স্মরণ করার পাশাপাশি বৃক্ষ রোপনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় যুব দিবস উদযাপনে ছাত্র ছাত্রীদের এগিয়ে আসতে দেখা যায়।
এদিনের বৃক্ষরোপণ কার্যসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসমের ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইন্দ্রনীল বরুয়া। শহরের লেক চত্বর ছাড়া চিলড্রেন পার্ক এবং পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে ছাত্র সংগঠনের সদস্যরা বৃক্ষরোপণ করেন।
বাঙালি স্টুডেন্ট ইউনিয়ন, হাফলং কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক ভিকি দেব জানান যে স্বামীজিকে স্মরণ করার পাশাপাশি শৈল শহর হাফলঙের সবুজায়ন রক্ষার্থেই জানান ভিকি।

