শিরোনাম
বুধ. ফেব্রু ২৫, ২০২৬

পশ্চিমবঙ্গে করোনা বিধি-নিষেধের মেয়াদ বাড়ল

পশ্চিমবঙ্গ ডেস্ক: করোনা বাড়ছে গোটা দেশেই। পশ্চিমবঙ্গ বেশ উদ্বেগেই রেখেছে। বিধিনিষেধ, টিকাকরণ তো চলছেই, কিন্তু করোনাকে হার মানানো যাচ্ছে না। ২৪ ঘন্টায় গত ২৪ ঘন্টায় আড়াই লক্ষের অধিক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবুও বিধিনিষেধ চলছেই। সতর্কতা অবলম্বন করে থাকতেই হবে। পশ্চিমবঙ্গে কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল ৩১ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ এই পুরো মাসটাই থাকছে বিধিনিষেধ। শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আগের যা যা নিয়ম তাই আপাতত বহাল থাকছে।

এদিকে, দু’টি ক্ষেত্রে সামান্য ছাড় দেওয়া হয়েছে। যেমন বিয়ে বাড়িতে ২০০ জন জমায়েত হতে পারবেন। এর আগে ৫০ জন ব্যক্তির জমায়েতের অনুমতি ছিল। আগামিকাল ১৬ জানুয়ারি থেকে সেটা বাড়িয়ে ২০০ জন করা হচ্ছে। অর্থাৎ ২০০ জন যেতে পারবেন। অন্যদিকে মেলার ক্ষেত্রেও থাকছে না কোনও নিষেধাজ্ঞা।

খোলা আকাশের নিচে সঠিক বিধিনিষেধ মেনে মেলার আয়োজন করা যেতে পারে। স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে। সবসময় মাস্ক পরা থেকে শুরু করে শারীরিক দূরত্ববিধি মেনে চলা ইত্যাদি। করোনা ভাইরাস নিয়ে চিন্তা বাড়ছে ক্রমশ। কিন্তু বিধিনিষেধ আর কয়জন মেনে চলে? যখনই করোনা একটু কমে আসে, তখন যেমন সরকার ঢিলে দেয়, তেমনি জনগণ। ঝোপ পেয়েই করোনা আবার বাড়তে আরম্ভ করে। এই চলছে দিনের পর দিন। এভাবে মধ্যবিত্তের অবস্থা কাহিল।

আগামি ৩১ জানুয়ারি পর্যন্ত বিয়েবাড়িতে একসাথে সর্বোচ্চ ২০০ জনের উপস্থিতিতে ছাড় দিয়েছে নবান্ন। এতে অনেকেই খুশি। এছাড়াও যে অনুষ্ঠান বাড়িতে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ লোক বা তার কম নিয়ে অনুষ্ঠান করা যেতে পারে। তবে মেলায় কতটুকু কী স্বাস্থ্যবিধি মানা হবে, সেটা সময়ই বলবে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *