শিরোনাম
শনি. ফেব্রু ২১, ২০২৬

লাইবেরিয়ায় পদদলিত হয়ে গর্ভবতী, শিশুসহ ২৯ জনের প্রাণহানি

লাইবেরিয়ার পদদলিত হয়ে গর্ভবতী নারী ও শিশুসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পশ্চিম আফ্রিকার দেশটির রাজধানী মনরোভিয়ায় এক ধর্মীয় অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দেশটির পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, পদদলিত হয়ে এই মৃত্যুর ঘটনা স্থানীয় সময় বুধবার রাত অথবা বৃহস্পতিবার সকালে ঘটে।

লাইবেরিয়া পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেছেন, প্রাণহানির এই হিসাব আংশিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সূত্র: রয়টার্স

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *