শিরোনাম
বৃহঃ. ফেব্রু ৫, ২০২৬

ইউরোপে যাওয়ার পথে তীব্র ঠান্ডায় ৭ বাংলাদেশির মৃত্যু

হাবিবুর রহমান: লিবিয়া থেকে ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার পথে হাইপারথার্মিয়ায় আক্রান্ত হয়ে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের সবাই অভিবাসনপ্রত্যাশী ছিলেন। মঙ্গলবার ইতালির সিসিলির দক্ষিণাঞ্চলীয় উপকূল অ্যাগ্রিজেনটোর প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও এক বিবৃতিতে এই তথ্য জানান।

তিনি জানান, জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে ল্যাম্পেডুসার কাছে সারারাত নৌকাটিকে ভাসতে দেখেন কোস্টগার্ডের সদস্যরা। এরপর তারা উদ্ধার অভিযান শুরু করেন। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথাও জানিয়েছেন তিনি। ল্যাম্পেডুসার মেয়র সালভাতোর মার্টেলো সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌকাটিতে ২৮০ জন অভিবাসী ছিলেন। যাদের অধিকাংশই বাংলাদেশ ও মিশরের নাগরিক।

জানা গেছে, অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইউরোপ প্রবেশের জন্য ইতালি হচ্ছে প্রধান রুট। আফ্রিকার দেশ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালির বিভিন্ন দ্বীপে প্রবেশের চেষ্টা করেন। গত কয়েক মাস ধরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপ যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। এ বিপজ্জনক পথে প্রায়ই দুর্ঘটনার শিকার হন তারা।

ইতালি সরকারের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত এক হাজার ৭৫১ জন অভিবাসী নৌকার মাধ্যমে ইতালির বিভিন্ন বন্দরে পৌঁছেছেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *