শিরোনাম
মঙ্গল. মার্চ ৩, ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। গতকাল বুধবার রাত ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয় বলে জানিয়েছেন উখিয়া থানার ডিউটি অফিসার।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- উখিয়ার বালুখালী ১৮ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা জামাল হোসেন, ওমর, ফয়েজ আহমেদ, কামাল নাছের ও কামাল।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, গতকাল রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *